প্রশ্ন

ঘড়ির কাঁটা উল্টো ঘুরাবে !
সূ্র্যটাকে বলতে পারবে
উল্টো কক্ষপথে পৃথিবীটাকে প্রদক্ষিণ করাতে পারবে কি !
পারবে কি মাটিতে স্পর্শ করা অশ্রু ফোঁটা চোখে ফিরিয়ে দিতে কুড়িয়ে ?
পারবে কি ক্ষত হৃদপিন্ডটার দাগগুলো মুছে দিতে?
রক্তাক্ত মূহূর্তগুলোর দায়ভার নিবে ?
না, কোনটাই পারবেনা তুমি
তবে ক্ষমা কেনো প্রার্থনা করছো !

Leave a comment